ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

সিরাজগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ জুন, ২০২৫ সময় : ৬:২২ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদন্নোতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে সারাদেশে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

এর ধারাবাহিকতায় বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের আয়োজনে মঙ্গলবার (২৪ জুন) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারিরা একর্মসূচি পালন করেন। বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সিরাজগঞ্জ সদর উপজেলার সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ।

অবস্থান কর্মসুচিতে বক্তরা বলেন, নির্বাহী আদেশ নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্মাতক/সমমান করে ১৪ তম গ্রেড, ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল ১১ তম গ্রেডে উন্নতিকরন, পদন্নোতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরন, স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগন পূর্বের নিয়োগ বিধি দ্বারা নিয়োগ প্রাপ্ত হলেও সকলেই প্রশিক্ষণ বিহীন স্মাতক পাশ স্কেলে অন্তর্ভুক্ত করতে হবে, বেতন স্কেল উন্নতিকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল (১/২/৩টি) উচ্চতর স্কেল (১/২টি) প্রাপ্ত/প্রাপ্য হয়েছেন তা উন্নীত পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে, পূর্বে ইনসার্ভিস ডিপ্লোমা (এস.আই.টি) কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ ডিপ্লোমাধারী হিসেবে গন্য হবে। অবস্থান কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সালাম, স্বাস্থ্য সহকারি গোলাম মোস্তাফা, আক্কাস আলী, মুন্নি, আলামিন, মোস্তাফিজুর রহমান সহ সিরাজগঞ্জ সদর উপজেলার সকল স্বাস্থ্য সহকারী।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর