ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গফরগাঁওয়ে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ জুন, ২০২৫ সময় : ৬:৩৪ পিএম

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহের গফরগাঁওয়ে ৬ দফা দাবি বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত এই কর্মসূচিতে স্থানীয় স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকেরা অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন আজহারুল ইসলাম, রুবেল মিয়া, আপেল মাহমুদ, গোলাম রব প্রমুখ।


বক্তারা বলেন, ‘দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছি আমরা। অথচ আমাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি পদমর্যাদা বৃদ্ধি, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, সময়োপযোগী বেতনকাঠামো বাস্তবায়ন আজও অমীমাংসিত রয়ে গেছে।

তাঁরা বলেন, ‘আমাদের দাবি বাস্তবায়নে সরকার দ্রæত পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। এ সময় আগামী ১ সেপ্টেম্বর থেকে সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণাও দেন তাঁরা।##

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর