দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি
দশমিনা উপজেলা স্বাস্থ্যকর্মীরা ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলাবার সকাল ১০টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্যকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করে।
স্বাস্থ্য
অধিদপ্তর কতৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন
পূর্বক/সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে
১১ তম গ্রেডে উন্নতীকরণ, টেকনিক্যাল পদমর্যদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক
ভাবে পরবর্তী ইচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্যকর্মীরা
এ অবস্থান কর্মসূচি পালন করেন।
উপজেলা
স্বাস্থ্যকর্মী মোঃ রবিউল ইসলামসহ অন্যন্য স্বাস্থ্যকর্মীরা তাদের ৬ দফা দাবি বাস্তবায়নে
সরকারের প্রতি আহবান জানান।
আকাশজমিন/আরআর