ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সরিষাবাড়ীতে ভোগান্তি থেকে মুক্তি পেলো ৮ হাজার মানুষ

ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ জুন, ২০২৫ সময় : ৭:১৭ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে ব্যক্তিগত উদ্যোগে চরাঞ্চলের কাঁদাময় ও ভাঙ্গাচোরা রাস্তা সংস্কার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজপাড় সংলগ্ন গাছ বয়ড়া মানু মেম্বারের বাড়ী হইতে বিন্নাফৈর মোড় হয়ে টাকুরিয়া পর্যন্ত রাস্তাটি দীর্ঘ ১০ বছর পর কাদাযুক্ত ও ভাঙ্গাচোরা কাঁচা সড়কটি সংস্কার করা হয়। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম এর নির্দেশে পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদের নিজস্ব অর্থায়নে এ রাস্তাটি সংস্কার করা হয়।

 

স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘ ১০ বছর ধরে এই রাস্তাটি একাধিকবার দাবী জানালেও কোন চেয়ারম্যান বা মেম্বার মেরামত, সংস্কার করেনি।  একটু বৃষ্টি হলেই পানি উঠে যায়, বিভিন্ন স্থানে কাঁদা হয়ে চলাচলের অনুপযোগী হয়ে যায়। স্কুল-কলেজে যাওয়ার মতো অবস্থা থাকে না। বয়ড়া ব্রীজ ও মাদারগঞ্জ-ধনবাড়ী মহাসড়কের সংযোগ সড়ক পর্যন্ত অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই মাটির কাঁচা রাস্তাটি পাকা করা হয়নি। এর ফলে দুর্ভোগ পোহাতে হয় কয়েকটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের। 

 

এ বিষয়ে পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ বলেন, এই ইউনিয়নের সব থেকে পিছিয়ে আছে এই গ্রামটি৷ কারন এই কয়েকটি গ্রামে বিএনপির সমর্থক বেশি। তাই ইচ্ছে করেই কোন চেয়ারম্যান এ রাস্তার উন্নয়ন করেনি। অনেক সময় কাঁদায় গাড়ী আটকে বিকল হয়ে গেলে গাড়ি আটকা পড়লে অন্য কোন গাড়ি আর যেতে পারে না। যোগাযোগ বন্ধ হয়ে যায়। বর্তমানের রাস্তাটির করুন অবস্থা আমাদের জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ভাইকে জানালে তার নির্দেশে আমি আমার নিজস্ব অর্থায়নে অবহেলিত এই গ্রামের মানুষদের নিয়ে সাথে নিয়ে পুরো রাস্তাটি সংস্কার কাজ করছি।

 

এ বিষয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি চাঁন মিয়া চানু মন্ডল বলেন, এক যুগেও এক টুকরো মাটি দেওয়া হয়নি, উন্নয়ন বঞ্চিত এ রাস্তাটি পাকাকরণ এখন গণদাবিতে পরিণত হয়েছে। বর্ষায় চলাচলের অযোগ্য এ রাস্তায় পানি জমে ভোগান্তি বাড়ে কয়েক গুন। বিভিন্ন স্থানের পানি রাস্তায় উঠে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি ছড়ায় পানিবাহিত রোগও। সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে গ্রামবাসীর পক্ষ থেকে দ্রুত এই রাস্তাটি পাকা করার দাবী জানান তিনি।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর