ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গোয়ালন্দে অসহায় শ্রমিকদের মাঝে ১০০ রেইনকোট বিতরণ


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ জুন, ২০২৫ সময় : ৯:১০ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পর্যায়ের ১০০ জন অসহায় শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিকেল সাড়ে ৪ টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে দৌলতদিয়া ১ নং ফেরিঘাট এলাকায় এ রেইনকোট বিতরণ করা হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন পর্যায়ে রিক্সা চালক, দিনমজুর, কৃষকদের  মাঝে রেইনকোট তুলে দেন।  

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান বলেন, এখন আষাঢ় মাস চলমান রয়েছে। আষাঢ় মাসে প্রতিনিয়ত থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে অসহায় খেটে খাওয়া মানুষগুলো তাদের স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না। এ বিষয়টি চিন্তা করেই তাদের মাঝে রেইনকোট বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, সামনে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে অতিবৃষ্টির সম্ভাবনা থাকে। অতি বৃষ্টির মধ্যেও জেনো তারা তাদের দৈনন্দিন কাজ করার ক্ষেত্রে রেইনকোট পরিধান করতে পারে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর