ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত


  • আপলোড সময় : বুধবার ২৫ জুন, ২০২৫ সময় : ৫:১৫ পিএম

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে  শোভাযাত্রা এবং পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোহরাব  হোসেনের  সভাপতিত্বে এবং পরিবেশ উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক সাঈদ আনোয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন  অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, ফরিদপুর সিভিল সার্জন মাহমুদুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহাদুজ্জামান,জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক  সাংবাদিক পান্না বালা,এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, এফডিএর প্রতিষ্ঠাদাতা, উপদেষ্টা মোঃ আজহারুল ইসলাম,  বিএফ এফ নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির, জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, সনাকের  সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়।‌ এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তারা পরিবেশের বিপর্যয়ের জন্য প্লাস্টিককে দায়ী করে বলেন, বর্তমান সময়ে প্লাস্টিক জনিত দূষণ পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলেছে।  ফলে দিনের পর দিন পরিবেশ বিপর্যয় হচ্ছে। এ থেকে  আমাদের শহর ও পরিবেশকে রক্ষা করতে হবে।প্লাস্টিকজনিত দূষণ রোধে আমাদের সকলকে দায়িত্বশীল হয়ে পরিবেশ রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

ফরিদপুর পৌরসভা ও এসডিসির উদ্যোগে পলিথিন থেকে  থেকে ডিজেল উৎপাদনের উদ্যোগ নেয়া হচ্ছে।তবে বর্তমানে যা চাহিদার তুলনায় অপ্রতুল। বক্তারা বলেন আমাদের পলিথিনের ব্যবহার  নিয়ন্ত্রিত  করতে হবে । এবং পলিথিনের বিকল্প পাটের  ব্যাগ ব্যবহার করতে হবে। অথবা ‌ এর  বিকল্প ব্যগ সকলের কাছে সহজলভ্য করে তুলতে হবে। উন্নত দেশগুলোতে শিল্প কারখানায় বিষাক্ত গ্যাস উৎপন্ন হওয়ার কারণে ওজন স্তর ধ্বংস হচ্ছে যা পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে।

বক্তারা বলেন গাছপালা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। পরিবেশ রক্ষায় আমাদের সকলকে গাছ  লাগানোর ব্যাপার উদ্বুদ্ধ করতে হবে।"এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের পরবর্তী পর্বে শিশু কিশোরদের মধ্যে  রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর