ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

মোহনগঞ্জে অসদুপায় অবলম্বন করায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার

এইচএসসি পরীক্ষা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৬ জুন, ২০২৫ সময় : ৬:৫০ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি'

নেত্রকোণার মোহনগঞ্জে চলমান এইচএসসি পরীক্ষায় কেন্দ্রে মোবাইলফোন ব্যবহার ও নকল করার দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে শহরের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের কারিগরি ও বাণিজ্যিক কলেজ কেন্দ্রে ওই চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

পরীক্ষার প্রথমদিন বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরিদর্শনকালে মোবাইলফোন ব্যবহার ও নকলের দায়ে চার পরীক্ষার্থীকে এই বহিষ্কারাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম.এ কাদের।

 সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে কারিগরি ও বাণিজ্যিক কলেজের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়।  ওই  কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলো ৩৪৮ জন। তাদের মধ্যে ৩২৪ জন পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শুরু হলে পরিদর্শনকালে দুই পরীক্ষার্থীর কাছে মোবাইলফোন পাওয়া যায়। অপর দুই পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া যায়। পরে ওই চারজনকে বহিষ্কার করা হয়েছে।  বহিষ্কৃত ছাত্রদের রোল নম্বর ৭৫৮৭৭২, ৭৫৭৮০২, ৭৫৮৬০১ ও ৭৫৮৬৪২। পরের পরীক্ষাগুলো তারা যথারীতি নিয়ম মেনে দিতে পারবে। একদিনের জন্যই এ বহিষ্কারাদেশ দেয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই কেন্দ্রে দুই পরীক্ষার্থীর কাছে মোবাইলফোন পাওয়া যায়। অপর দুইজনের কাছে নকল পাওয়া যায়। তাদের বহিষ্কার করা হয়েছে। তাদেরকে শুধুমাত্র একটি পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তারা পরবর্তী পরীক্ষাগুলো দিতে পারবে।

আকাশজমিন/আরাআর


এ সম্পর্কিত আরো খবর