ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

লালমনিরহাটে রথযাত্রায় চোর চক্রের ৫ নারী আটক


লালমনিরহাটে রথযাত্রায় চোর চক্রের ৫ নারী আটক

  • আপলোড সময় : শুক্রবার ২৭ জুন, ২০২৫ সময় : ৮:২৪ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট সদরে রাধা গিরিধারী ইসকন মন্দিরের রথযাত্রা মহোৎসবে শাখা-সিঁদুর পরে হিন্দু নারীর বেশ ধারন করে মন্দিরের প্রবেশ করে, ৫ জন নারী চোর চক্র ভিড়ের মধ্যে স্বর্ণালংকার,মোবাইল ও টাকা-পয়সা হাতিয়ে নিতে ছিলেন তারা। তবে শেষ রক্ষা হয়নি। ধর্মীয় অনুষ্ঠানে আচরণে অসঙ্গতি ধরা পড়লে সন্দেহ হয় ভক্তদের। একপর্যায়ে ধরা পড়ে তারা। পরে ওই চক্রের পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

শুক্রবার (২৭ জুন) বিকালে  লালমনিরহাট সদর উপজেলার গিরিধারী ইসকন মন্দির থেকে তাদেরকে আটক করা হয়। আটক নারীরা সবাই ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কলতাপাড়া এলাকার বাসিন্দা। তারা হলেন—লিপি আক্তার,রেজিয়া খাতুন, রোসা খাতুন, বুশ নাহার, শিল্পী

লালমনিরহাট জেলা ইসকন সভাপতি মহাকৃষ্ণ প্রেমদাস জানান, চক্রটি হিন্দু নারীর বেশে মন্দির এলাকায় ঢুকে পড়েছিল। মহিলাদের সঙ্গে মিশে গয়না,টাকা ও মোবাইল লুট করতে এসেছিল তারা। গত বছরেও এমন একটি চক্র ধরা পড়েছিল বলেও জানান তিনি।

লালমনিরহাট সদর থানার ওসি মো. নুরনবী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর