ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

আবু সাঈদকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যে: নেত্রকোনায় তরুণ আটক


  • আপলোড সময় : শনিবার ২৮ জুন, ২০২৫ সময় : ২:৩৬ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জুলাই আন্দোলনের অন্যতম শহীদ আবু সাঈদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার দায়ে সুমন আহম্মেদ (১৮) নামের এক তরুণকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দুয়া থানা পুলিশ ওই উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা গ্রাম থেকে তাকে আটক করে। সুমন সান্দিকোনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

 জানা গেছে, সুমন আহম্মেদ একজন এসএসসি পাশ বেকার তরুণ। শুক্রবার দিনের বেলা তার ফেসবুক আইডিতে আবু সাঈদের ছবি যুক্ত করে তাতে আপত্তিকর মন্তব্য ব্যঙ্গাত্মক ইমোজি পোস্ট করে। এতে স্থানীয় এলাকাবাসী জুলাইযোদ্ধাদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। জুলাইযোদ্ধাদের ব্যানারে শুক্রবার রাতেই কেন্দুয়া উপজেলা সদরে বিক্ষোভ মিছিল হয়। মিছিলকারীরা সুমনের গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এর পরপরই পুলিশ সান্দিকোনা গ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করে।

 ওসি মিজানুর রহমান বলেন, ‘অভিযুক্ত সুমনের বিরুদ্ধে শুক্রবার রাতে কেন্দুয়া থানার এক উপপরিদর্শক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তাকে সোপর্দ করার জন্য নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।’ 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর