ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ভৈরবে ৩ খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা


  • আপলোড সময় : শনিবার ২৮ জুন, ২০২৫ সময় : ৭:৫৮ পিএম

ভৈরব প্রতিনিধি :

কিশোরগঞ্জের ভৈরবে তিনটি খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৪লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার দুপুরে পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া, স্টেডিয়াম পাড়া এলাকা ও ঘোড়াকান্দা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। ওই অভিযানের নেতৃত্ব দেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। এ অভিযানে সহযোগিতা করেন, জেলা স্যানেটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প, জেলা আনসার ব্যাটেলিয়ান ও ভৈরব থানা পুলিশ।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, খাদ্যে ভেজাল নির্মূলের লক্ষ্যে ভৈরবের বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ লাইসেন্স না থাকায় কমলপুর এলাকায় মালিক আব্দুল কাদিরের মালিকানাধীন বুশরা ফুড প্রোডাক্টসকে নকল পণ্য উৎপাদনের দায়ে  ১লাখ টাকা, উপজেলা স্টেডিয়াম এলাকায় দুলাল মিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান চাঁদনী বেকারিকে মেয়াদোত্তীর্ণ পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ১ লাখ টাকা, ভৈরবপুর ঘোড়াকান্দা নতুনহাটি এলাকায় গোলাম রহমানের মালিকানাধীন  মালেক ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন লাইসেন্স না থাকায়  ২ লাখ টাকাসহ মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আরিফুল ইসলাম।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর