ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রূপগঞ্জে ১৫৫ বোতল ফেনসিডিলসহ তিন নারী গ্রেপ্তার


  • আপলোড সময় : রবিবার ২৯ জুন, ২০২৫ সময় : ৯:০৭ পিএম

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৫৫ বোতল ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ টঙ্গির ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন মাহমুদাবাদ এলাকার রকিবুজ জামান রনির স্ত্রী ফাতেমা আক্তার ওরফে কানিজ ফাতেমা (৩০), অনিকের স্ত্রী শ্রাবন্তী আক্তার (২০) এবং কামাল হোসেনের স্ত্রী নীলুফার ইয়াসমিন (৫০)।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান  পরিচালনা করে তিন নারীকে ফেনসিডিলসহ আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫৫ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। অভিযুক্তদের স্বামীরা পলাতক রয়েছেন।

 

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। ওসি তারিকুল ইসলাম আরও জানান, মাদকের বিরুদ্ধে রূপগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর