ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নেত্রকোনায় বাউলসাধক আব্দুল মজিদ তালুকদারের মৃত্যুবার্ষিকী পালিত


  • আপলোড সময় : সোমবার ৩০ জুন, ২০২৫ সময় : ৪:১২ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

মরমী বাউলসাধক আব্দুল মজিদ তালুকদারের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার রাত ৮টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আব্দুল মজিদ তালুকদারের মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

উদযাপন কমিটির আহ্বায়ক ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাফিকুজ্জামান।


কবি সাইফুন্নাহারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন: কেন্দুয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার,  বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, অধ্যাপক ননী গোপাল সরকার, অধ্যক্ষ গোলাম মোস্তফা ও লোকশিল্পী আব্দুল কদ্দুছ বয়াতী। স্বাগত বক্তব্য রাখেন মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী।

আলোচনা শেষে জেলার বাউলশিল্পীরা আব্দুল মজিদ তালুকদারের লেখা ও সুর করা গান পরিবেশন করেন। বাউলসাধক আব্দুল মজিদ তালুকদার ১৮৯৮ সালের ১৫ জুন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ইটাউতা গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৮৮ সালের ৮ জুন মারা যান। তিনি পাকিস্তান রেডিও, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও অল ইন্ডিয়া রেডিওর তালিকাভূক্ত শিল্পী ছিলেন।

পাশাপাশি ছিলেন বাংলা একাডেমির লোকসাহিত্য সংগ্রাহক। ৫২র ভাষা আন্দোলন, ৬৬র ছয়দফা আন্দোলন, ৬৯র গণঅভ্যূত্থান, ৭১র মুক্তিযুদ্ধ, টাঙ্গাইলের কাগমারি সম্মেলন, নেত্রকোনার সারাভারত কৃষক সম্মেলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে গান গেয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছেন। তার লেখা গানের সংখ্যা চার সহস্রাধিক।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর