ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

রাজস্ব আদায়ে হোঁচট, তবুও দেশের স্বার্থে কাজ চলবে: এনবিআর চেয়ারম্যান


  • আপলোড সময় : সোমবার ৩০ জুন, ২০২৫ সময় : ৪:৪৬ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে কিছুটা হোঁচট খাওয়া গেছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, অতীত ভুলে সবাই দেশের স্বার্থে একযোগে কাজ করবেন। সোমবার (৩০ জুন) এনবিআরের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “গত অর্থবছরের তুলনায় রাজস্ব আদায় বেশি হবে, এটা নিশ্চিত। তবে আমরা যেভাবে আশা করেছিলাম, সে তুলনায় সাম্প্রতিক কর্মকাণ্ডে কিছুটা ব্যাঘাত ঘটেছে। ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন ঘটায় রাজস্ব সংগ্রহে ধাক্কা লেগেছে। তবে এসব ভুলে গিয়ে রাষ্ট্রীয় স্বার্থে আমরা কাজ চালিয়ে যাব।”

চেয়ারম্যান জানান, কাস্টমস হাউসগুলো আগের দিন বিকেল থেকেই কর্মসূচি প্রত্যাহার করে আবার কার্যক্রম শুরু করেছে। এর ফলে ব্যবসায়ীসহ সব মহলে স্বস্তি ফিরেছে। “আজ ৩০ জুন অর্থবছরের শেষ দিন হওয়ায় আমাদের একটি বড় ড্রাইভ চলছে। পাইপলাইনে থাকা রাজস্বগুলো ট্রেজারিতে আনার চেষ্টা চলছে,” বলেন তিনি।

তিনি আরও জানান, “আজ সকাল ১০টা পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। আজকের আদায়ের পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামীকাল পাওয়া যাবে। সরকারি প্রকল্পের কর ও মূসক সমন্বয় করতেও কিছুটা সময় লাগবে। সাধারণত জুন ক্লোজিংয়ে চূড়ান্ত পরিসংখ্যান পেতে ২-৩ সপ্তাহ সময় লাগে।”

রাজস্ব পরিসংখ্যান বিষয়ে তিনি বলেন, “এখন আমরা ম্যানুয়াল নয়, সিস্টেমেটিক রিপোর্টিং করি। এনবিআর ও বাংলাদেশ ব্যাংক উভয়ের হিসাব এখন এক ও অভিন্ন।” তিনি আশা প্রকাশ করে বলেন, “এখনো সময় আছে। ট্যাক্স অফিসাররা জানেন কে কখন কর পরিশোধ করেন। আজ সব অফিস খোলা, ব্যাংক খোলা। আমার ধারণা, আজ ভালো পরিমাণ রাজস্ব জমা হবে। সরকারি বিলগুলো সমন্বয় করলে গতবারের চেয়ে রাজস্ব আদায় বেশি হবে বলেই মনে করছি।” চলতি জুলাই মাসে সরকারের ব্যয়ের বিষয়টি মাথায় রেখে এনবিআর নতুন করে ড্রাইভ পরিচালনার পরিকল্পনাও করছে বলে তিনি জানান।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর