ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রূপগঞ্জের পূর্বাচলে জবাইকৃত ৫টি ঘোড়ার মাংশ উদ্ধার


  • আপলোড সময় : মঙ্গলবার ০১ জুলাই, ২০২৫ সময় : ৪:২০ পিএম

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরে জবাইকৃত ৫টি ঘোড়ার মাংশ উদ্ধার করেছে আনসার সদস্যরা। সোমবার ভোররাতে আনসারের একটি টহল দল অভিযান চালিয়ে এ ঘটনা উদঘাটন করে।


জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে পূর্বাচলের ৩০৬ নম্বর রোডের ৫ নম্বর প্লটে টহলরত অবস্থায় আনসার সদস্যরা একটি সিএনজি অটোরিকশা দেখতে পান। সন্দেহ হলে তারা এগিয়ে গেলে কিছু ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয় — তার নাম ফয়েজ মিয়া (৩৫), পিতা হাফিজ মিয়া,  থানা-অষ্টগ্রাম, জেলা-কিশোরগঞ্জ।


পরে প্লটের ভিতর ঢুকে আনসার সদস্যরা দেখতে পান, পাঁচটি ঘোড়া জবাই করে তাদের মাংস আলাদা করা হচ্ছে। আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন এবং আটককৃত ফয়েজ মিয়াকে পুলিশের হাতে তুলে দেন।


এ বিষয়ে পূর্বাচল আনসার কমান্ডার আবুল হোসেন বলেন,রাতের টহল চলাকালে আমরা ১০ নম্বর সেক্টরের একটি পরিত্যক্ত প্লটে সন্দেহজনক কিছু দেখতে পাই। পরে ঘটনাস্থলে গিয়ে ৫টি জবাইকৃত ঘোড়া ও একজনকে আটক করি। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।” এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং পলাতকদের শনাক্ত করার চেষ্টা চলছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর