ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু


  • আপলোড সময় : মঙ্গলবার ০১ জুলাই, ২০২৫ সময় : ৫:৪০ পিএম

বরগুনা সংবাদদাতা

বরগুনায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরের দিকে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের পাতাকাটা নামক এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত ওই দুই শিশু হলো- বরগুনা সদর উপজেলার পাতাকাটা নামক এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে জুনায়েদ (৫) এবং রাসেল হোসেনের ছেলে ইয়াসিন (৮)। তারা একে অপরের প্রতিবেশী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু জুনায়েদ ও ইয়াসিন তাদের বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলছিল। এসময় জুনায়েদ পানিতে পড়ে গেলে ইয়াসমিন তাকে উদ্ধার করতে গেলে সেও পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় পর বিষয়টি নজরে আসলে জুনায়েদ এবং ইয়াসিনকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। তবে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, পানিতে পড়ে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।

 

আকাশজমিন/আরআর

 

 



এ সম্পর্কিত আরো খবর