ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কালীগঞ্জে মাজার ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন


  • আপলোড সময় : বুধবার ০২ জুলাই, ২০২৫ সময় : ৪:২৫ পিএম

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিখ্যাত সুফি সাধক হযরত খাজা আবুল শাহ্ চিশতী (কুচবিহার) মাজারে ভাংচুর খাদেম জাহাঙ্গীর শাহ্ চিশতী তার পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার ( জুলাই) দুপুরে মাজার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাজারের খাদেম জাহাঙ্গীর শাহ্ চিশতীর পরিবার, মাজারের অনুসারী ভক্তবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী কালীগঞ্জ উপজেলা ছাত্র প্রতিনিধি সেজ্জাদুল শীস। তিনি বলেন, মাজার ভাংচুর ফ্যাসীবাদী কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এটি শুধু ধর্মীয় অনুভূতির ওপর আঘাত নয়, আমাদের ঐতিহ্য-সংস্কৃতির ওপরও একটি হামলা।

এসময় খাদেম জাহাঙ্গীর শাহ্ চিশতী মাজার ভাংচুরের সুষ্ঠু বিচার দাবি করেন এবং তিনি তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর