ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ভাঙ্গায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি


  • আপলোড সময় : বুধবার ০২ জুলাই, ২০২৫ সময় : ৪:৪৪ পিএম

ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় সৌদি আরব প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় চার ভরি স্বর্ণালংকার ও ১৫ টি ও কম্বল বিশ কেজী ফ্রিজিং গরুর মাংস। ঘটনাটি উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামের সৌদি প্রবাসী বলাম শেখের বাড়িতে ঘটেছে।

 

সৌদি আরব প্রবাসী বালাম এর স্ত্রী শিখা বেগম বলেন আমার মেয়ের অপারেশন জন্য আমরা ফরিদপুরে অবস্থান করছিলাম। আমাদের অনুপস্থিতে মঙ্গলবার ১ জুন দিবাগত রাতের আঁধারে কোন এক সময় কেচি গেটের  তালা ভেঙ্গে ভিতরের প্রবেশ করে। প্রতিটি রুমের তালা ভেঙ্গে যে রুমের দড়জার তালা না ভাঙ্গাতে পেরেছে সেই রুমের হ্যাজবল কেটে রুমে ঢুকে ২ টা স্বর্নের চেইন দুইটি ব্যাচলেট ও ২টা নাকের দুল সর্বমোট ৪ ভরি স্বর্ণালংকার, ১৫ টি কম্বল, প্রায় ২০ কেজি গরুর মাংস নিয়ে গেছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘারুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মান্নান শেখ জানান, আজ রাতের বেলা কোন এক সময় আমার ওয়ার্ডের সৌদি আরব প্রবাসী বালাম শেখের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শীতের মৌসুম আর বর্ষার সময়ে চুরি ডাকাতির ঘটনা বেশী ঘটে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর