ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রূপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে যুবক খুন


  • আপলোড সময় : বুধবার ০২ জুলাই, ২০২৫ সময় : ৫:২৭ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় পূর্বশত্রুতা ও পরকীয়ার জের ধরে সানাউল্লাহ বাদশা (৪০)নামের এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১ জুলাই মঙ্গলবার রাতে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়। নিহত সানাউল্লাহ জাঙ্গীর গ্রামের মোকারম হোসেনের ছেলে। পুলিশ জানায়, একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী মুকুল হোসেনের সঙ্গে সানাউল্লাহদের জমিসংক্রান্ত বিষয়ে পূর্বশত্রুতা ছিলো। এরইমধ্যে মুকুল হোসেনের স্ত্রী শাহিমা আক্তারের সাথে নিহত সানাউলল্লাহর পরকীয়ার সম্পর্ক হয়।

এই বিষয়ে একাধিকবার গ্রাম্য সালিস বসে। একটা সময় পারিবারিক চাপে শাহিমা আক্তার এই অবৈধ সম্পর্ক থেকে সরে আসে। একপর্যায়ে এ বিষয়ে রূপগঞ্জ থানায় সানাউল্লাহর নামে শাহিমা আক্তার অভিযোগ করে। গত জানুয়ারি মাসে এই বিষয় নিয়ে থানায় আয়োজিত সালিসে মিমাংসা করে দেয়া হয়। কিন্তু সানাউল্লাহ মাদকাসক্ত এবং বেপরোয়া হওয়ায় শাহিমা আক্তারকে প্রায়ই উক্ত্যাক্ত করে আসছিলো। এতে ক্ষিপ্ত হয়ে সানাউল্লাহকে ছুরিকাঘাত করে মুকুল হোসেন। পরে সানাউল্লাহকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে নিহত সানাউল্লাহর ভাই রাসেল মিয়া বাদী হয়ে তিন জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা  দায়ের করেছেন । রূপগঞ্জ থানা ওসি মোহম্মদ তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সানাউলল্লাহর মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর