ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

মিশিগানে আনন্দ-উল্লাসে বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশনের জমকালো বনভোজন অনুষ্ঠিত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৩ জুলাই, ২০২৫ সময় : ৪:৩৪ পিএম

তুহিন চৌধুরী, যুক্তরাষ্ট্র থেকে।।


রং-বেরঙের বেলুন উড়ানো সুরের মুর্ছনায় কন্ঠ শিল্পীদের হৃদয় ছোয়া গানে গান সহ নানান জমকালো আয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগানের হলমিছ পার্কে গত রবিবার (/২৯/২০২৫ইং) অনুষ্ঠিত হলো বাংলাদেশী প্রবাসী সংগঠন মৌলভীবাজার জেলার বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক বনভোজন।

দিনব্যাপী এমন আনন্দ উৎসবে বড়লেখা শুধু নয়,উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের বিভিন্ন উপজেলার শতশত প্রবাসী নারী-পুরুষ। শিশুদের উপস্থিতি তাদের উচ্ছাস ছিল লক্ষ্যণীয়। সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুহেল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক কামাল পাশা' যৌথ সঞ্চালনায় উৎসবে এসময় বাংলাদেশী বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

একই সময় শিশুদের জন্য দৌড়, মহিলাদের জন্য চৌখ বেধে হাড়ি ভাঙ্গা, বালিশ সহ নানান খেলা অনুষ্ঠিত হয়। এরই ফাঁকে চলে যদি লাইগ্যা যায়, এমন লটারী কুপন বিক্রি। শেষে লটারী ড্র অনুষ্ঠিত হলে বিজয়ীরা পাজেরো গাড়ী সহ নানান মূল্যবান সামগ্রী পুরস্কার হিসেবে পেয়ে আনন্দ-উল্লাসে ফেটে পড়েন। প্রাণবন্ত এমন বনভোজনে শতশত প্রবাসী ভূড়ি ভোজে অংশ নেন এবং প্রবাসে থেকে প্রতিক্ষণ ক্লান্তিময় জীবনে একটু শান্তি আর আনন্দময় পরশের ছোয়ায় নিজেদের নানান অনুভূতি অনেকই ব্যক্ত করেন।

আকাশজমিন/আরআর


 


এ সম্পর্কিত আরো খবর