ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

দিনাজপুরে এনসিপির পদযাত্রা শেষে বক্তব্য: জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি


  • আপলোড সময় : শনিবার ০৫ জুলাই, ২০২৫ সময় : ৩:৫৬ পিএম

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এক পদযাত্রা পথসভায় বক্তব্য রেখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার ( জুলাই) সন্ধ্যায় আয়োজিত এই কর্মসূচিতে তিনি বলেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হতে যাচ্ছে। এই সময়ের মধ্যে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেন তিনি।

 

নাহিদ ইসলাম বলেন, “বিগত বছরের জুলাই মাসে মানুষ যে স্বপ্ন প্রত্যাশা নিয়ে রাস্তায় নেমেছিল, তা এখনো পূরণ হয়নি। জনগণ নতুন কাঠামোর জন্য রাস্তায় নেমেছিল, কেবল একটি দলকে সরিয়ে অন্য দলকে বসানোর জন্য নয়।

 

তিনি অভিযোগ করেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। বলা হচ্ছে, এটি গ্রহণ করলে সাংবিধানিক ভিত্তি থাকবে না। কিন্তু আমাদের দাবি, এই ঘোষণাপত্রকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। সেই সঙ্গে, আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের স্বীকৃতি রাজনৈতিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।

 

আগামী আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে একটি বড় জমায়েতের ঘোষণা দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা আমাদের ন্যায্য দাবি অন্তর্র্বতী সরকারের কাছে উপস্থাপন করব। আগামীর বাংলাদেশ তরুণদের হাতেই গড়ে উঠবে।

 

দিনাজপুর প্রসঙ্গে তিনি বলেন, এই অঞ্চল ইতিহাসের সাক্ষী। ব্রিটিশ আমলের নীল বিদ্রোহ থেকে শুরু করে সাম্প্রতিক গণআন্দোলন পর্যন্ত দিনাজপুর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অথচ এখানকার কৃষকরা আজও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা চাই, উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রেখে সুষম বণ্টন হোক এবং অর্থনৈতিক বৈষম্য দূর হোক।

 

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম-সদস্যসচিব তাসনীম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর