ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

নড়াইলে এনসিপি কেন্দ্রীয় নেতাদের আগমন ও পদযাত্রা সফল করতে লিফলেট বিতরণ


  • আপলোড সময় : শনিবার ০৫ জুলাই, ২০২৫ সময় : ৪:০২ পিএম

নড়াইল প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের নড়াইল সফর ও পদযাত্রা সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে এনসিপির জাতীয় যুবশক্তি। শনিবার (৫ জুলাই) সকালে নড়াইল রূপগঞ্জ বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ, পথচারীদের সঙ্গে মতবিনিময় এবং এনসিপির আদর্শ ও কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জাতীয় যুবশক্তি  কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি, এনসিপির নড়াইল জেলা সংগঠক সামিরা খানম, সংগঠক নাজমুল ইসলাম উজ্জ্বল, এনসিপির নড়াইল জেলার সদস্য ইরফান বারী উজ্জল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলার যুগ্ম সদস্য সচিব সাদমান শুভ, সাহারুল ইসলাম।

কর্মসূচিতে মাহমুদা সুলতানা রিমি বলেন, “জাতীয় নাগরিক পার্টি একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে দেশের সর্বস্তরের মানুষের কথা তুলে ধরতে কাজ করছে। আগামী ১০ জুলাই নড়াইল শহরে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হবে। এই পদযাত্রায় অংশ নেবেন এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম।

আসন্ন পদযাত্রাকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। এই পদযাত্রা হবে নড়াইল জেলায় এনসিপির প্রথম বড় ধরনের কেন্দ্রীয় কর্মসূচি, যা ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর