ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

বাঁশখালীতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


  • আপলোড সময় : শনিবার ০৫ জুলাই, ২০২৫ সময় : ৪:২৪ পিএম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ বাঁশখালী শাখার উদ্যোগে মাসব্যাপী ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৫' শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে বাঁশখালী উপজেলার কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মাধ্যমে মাসব্যাপী ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৫' শুভ উদ্বোধন করা হয়। 


উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগ বাঁশখালীর সভাপতি খোরশেদ আলী চৌধুরীর সভাপতিত্বে, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম,  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক।

এ সময় জামায়াতে ইসলামী যুব বিভাগ বাঁশখালী শাখার সেক্রেটারি জসিম উদ্দিনের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ নাছের, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাঈল, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোখতার হোসাইন সিকদার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবদুর রহিম ছানুবী, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবু তাহের, মাওলানা এনামুল হক জিহাদি, জি.এম. সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাসুদ বিন বজল, নুরুল আমিন সিকদার, আলী নেওয়াজ চৌধুরী ইরান, মাওলানা মুজিবুর রহমান, সাদুর রশিদ চৌধুরী, রামদাশ হাঁট পুলিশ ফাড়ির ইনচার্জ তপন কুমার বাগচী, শেখ ফরিদ উদ্দীন চৌধুরী রাজু, দেলোয়ার হোসাইন, শোয়াইবুর রহমান, সিরাজুল ইসলাম ও জালাল উদ্দিন ঝিনুক প্রমুখ।'

এ সময় উদ্বোধনী ম্যাচে পুকুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে ০-১ গোলে পরাজিত করে কালীপুর ইউনিয়ন ফুটবল একাদশ। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কালীপুর ইউনিয়ন ফুটবল একাদশের গোলদাতা কাইয়ুম। অপরদিকে দিনের দ্বিতীয় খেলায় ট্রাইব্রেকারে পৌরসভা ফুটবল একাদশকে ৩-৪ গোলে পরাজিত করে বাহারছড়া ইউনিয়ন ফুটবল একাদশ। এ খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাহারছড়া ফুটবল একাদশের গোলরক্ষক মুহাম্মদ ইব্রাহীম।

এ সময় অনুষ্ঠিত দুটি ম্যাচেই রেফারির দায়িত্বে পালন করেন মো. হেলাল উদ্দিন এবং ধারাভাষ্য দেন উপজেলা যুব বিভাগের দায়িত্বশীল এনামুল হক রাহাত।'

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর