ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রূপগঞ্জে কাঞ্চন পৌর ওলামা দলের আহবায়ক কমিটি গঠন


  • আপলোড সময় : শনিবার ০৫ জুলাই, ২০২৫ সময় : ৫:১১ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। স্থানীয় বিএনপির তত্ত্বাবধানে  ৫১ সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।  গতকাল ৫ জুলাই শনিবার  সেরাজুল ইসলামকে আহবায়ক ও হাবিবুর রহমানকে সদস্য সচিব করে  এ কমিটির অনুমোদন দেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জাকারিয়া ও সাধারন সম্পাদক  আব্দুল্যাহ আল মামুন এ কমিটির অনুমোদন দেন।

এছাড়া কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন, ইব্রাহীম মিয়া, শামসুদ্দিন, আবু সিদ্দিক, ফজলু মিয়া, আন্তাল হক, আনোয়ার হোসেন, ওবাইদুল্যাহ সোহান ও ইয়াছিন চৌধুরী।  সভায় নেতারা বলেন, “দেশের চলমান রাজনৈতিক সংকট মোকাবেলায় ওলামা সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কমিটি ভবিষ্যতে ইসলামী মূল্যবোধ রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে।

এ সময় দেশ  নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু  কামনা করে   দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর