ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নিজের শরীরের রক্ত দিয়েও সাংবাদিকদের ঋণ পরিশোধ করতে পারবো না -দুলু

নাটোর প্রেসক্লাবের চার যুগ পূর্তি উৎসব


  • আপলোড সময় : শনিবার ০৫ জুলাই, ২০২৫ সময় : ৬:৩৯ পিএম

নাটোর প্রতিনিধিঃ

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নিজের শরীরের রক্ত দিয়েও সাংবাদিকদের ঋৃণ আমি পরিশোধ করতে পারবো না। কারণ এই সাংবাদিকদের লেখনির মাধ্যমেই একজন জেলা পর্যায়ের ছাত্রনেতা থেকে আমি এমপি, মন্ত্রী ও বিএনপি এই পর্যায়ের নেতা হয়েছি। তাই আমি সারাজীবন সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাবো।

 বিএনপি ক্ষমতায় গেলে কোন নেতাকর্মী সাংবাদিকদের কর্মকান্ডে কেউ বাঁধা হয়ে দাঁড়াবে না। সাংবাদিকরা স্বাধীন ভাবে তাদের কলম চালাতে পারবেন। ঐতিহ্যবাহী নাটোর প্রেসক্লাবের চার যুগ পূর্তি উৎসব শনিবার নাটোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

নাটোর প্রেসক্লাবের সভাপতি ও বাসস প্রতিনিধি ফারাজী আহম্মদ রফিক বাবনের সভাপতিত্বে ও সহ-সভাপতি যুগান্তর প্রতিনিধি মো. শহীদুল হক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শেখ ওবায়দুল্লাহ মীম, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টিভির নাজমুল হাসান, ক্লাবের সাবেক সভাপতি এস এম মনজুর-উল হাসান ও রনেন রায়, এটিএন বাংলার জুলফিকার হায়দার জোসেফ, এনটিভির হালিম খান, সিনিয়র সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম, বুলবুল আহমেদ ও স্থানীয় দৈনিক জনদেশের ভারপ্রাপ্ত সম্পাদক এবিএম মোস্তফা খোকন প্রমুখ। এর আগে প্রেসক্লাব চত্বরে বেলুন উড়িয়ে অতিথিরা উৎসবের সূচনা করেন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।


অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা ৪৮পাউন্ড কেক কেটে ক্লাবের ৪৮বছর পূর্তি উৎযাপন করেন। সাবেক মন্ত্রী দুলু আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে নাটোর প্রেসক্লাব নির্মাণে অর্থসহ জায়গার বন্দোবস্তো করে দেন। ঐতিহ্যবাহী নাটোর প্রেসক্লাব সূবর্ণ জয়ন্তির পথ পরিক্রমায় রয়েছে। আগামীতে নাটোর প্রেসক্লাবের অবস্থান আরো সুসংহত হবে। আমরা সবসময় গণমাধ্যম কর্মীদের বিপদে-আপদে তাদের সাথে থাকতে চাই।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর