ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

জলমহাল ইজারা নীতিমালা পরিবর্তন করা হবে; উপদেষ্টা ফরিদা আখতার


  • আপলোড সময় : সোমবার ০৭ জুলাই, ২০২৫ সময় : ৪:৫৩ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘সারা দেশে হাওর-বাঁওড়, বিল, জলাশয় সবখানেই ইজারা নিয়ে সমস্যা রয়েছে, আমরা জলমহাল ইজারা নীতিমালা পরিবর্তন করব।

রবিবার (৬ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘প্রকৃত মৎস্যজীবীরা যেখানে আছেন, সেখানকার জলমহালের একমাত্র অধিকার সেই মৎস্যজীবীদের। তিনি আরো বলেন, ‘জুলাইয়ে বাংলাদেশের ছাত্র-যুবক ও তরুণরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমে দেশের এত বড় একটা পরিবর্তন এনেছে। এখন সরকার থেকে যদি তাদের কর্মসংস্থান ও প্রশিক্ষণ দিতে না পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা।

জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ ও জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান। এর আগে সকালে উপদেষ্টা উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বাশাইল গ্রামে প্রান্তিক পোলট্রি খামারিদের সঙ্গে ইউটিসির উদ্যোগে হাঁস-মুরগির পালন বিষয়ে উঠান বৈঠক করেন এবং জয়সাগর দিঘিতে মাছ অবমুক্ত করেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর