ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নেত্রকোনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রশান্ত গ্রেফতার


  • আপলোড সময় : সোমবার ০৭ জুলাই, ২০২৫ সময় : ৫:৪৩ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র প্রশান্ত কুমার রায় গ্রেপ্তার হয়েছেন। রবিবার দিবাগত রাত ১১টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে নেত্রকোনার ডিবি ও মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রশান্ত কুমার রায় গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে আত্মগোপনে ছিলেন। গত ২০ জুন সকালে তিনি হঠাৎ নেত্রকোনা শহরে এসে ২০-২৫ জন দলীয় নেতাকর্মী নিয়ে ঝটিকা মিছিল করেন। এরপর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত ভাষণ দিয়ে আবার আত্মগোপনে চলে যান। ‘কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ওই দলটির মিছিলের পর প্রশান্ত কুমার রায়কে গ্রেফতারের দাবিতে বিএনপি ও জামায়েতসহ কয়েকটি রাজনৈতিক দল জেলা সদরে বিক্ষোভ মিছিল করে। এছাড়া তার বাসায়ও হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জুলাই আন্দোলনের পর নেত্রকোনা মডেল থানায় দায়ের করা অন্তত অর্ধ ডজন মামলার আসামী প্রশান্তকে সোমবার দুপুরে আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর