দশমিনা(পটুয়াখালীর) প্রতিনিধি
ভালো মানুষ ভদ্রলোক ও শিক্ষিত লোকেরা বিএনপি করে আর ডাকাত চোর সন্ত্রাসীরা আওয়ামী লীগ করে। দশমিনায় এক গণ সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এমন কথা বলে। সোমবার বেলায় সারে ১২ দিকে উপজেলায় নলখোলা ঈদগাহ মাঠ জেলা বিএনপি'র নব-নির্বাচিত কমিটিকে সদস্যরা দশমিনায় শুভাগমন উপলক্ষে এক গণসংবর্ধনা-বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে বিগত দিনে পটুয়াখালী জেলা আ.লীগের সভাপতি কাজী আলমগীরের কর্তৃক বিএনপি নেতাকর্মীরা অন্যায় ভাবে নির্যাতিত হয় জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এমন কথা বলে।
এ সময় তিনটি আরো বলেন,পটুয়াখালী শীর্ষ জনপদের মধ্যে আমরা সব সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে স্বৈরাচারি হাসিনা ও আ.লীগের বিরুদ্ধে আমার সংঘটিত হয়ে ভোটের অধিকার, গণতন্ত্রের পূর্ণউদ্ধারের আমাদের মাকে গ্রেপ্তার মুক্ত করার এবং আমাদের নেতাকে লন্ডন থেকে দেশে ফিরে আনার জন্য আমরা সবাই মিলে কাজ করে গেছি। পটুয়াখালী জেলা আ'লীগের সভাপতি কাজী আলমগীর যেভাবে আমাদের জেলার নেতাকর্মীদের উপরে অন্যায় ভাবে জেল জুলুম মারামারি হানাহানি নির্যাতন করেছে তা আমাদের কাছে মোটেও কাম্য ছিল না। তাকে দিয়েই প্রকাশ পায় আ' লীগ ঢাকাত চোর সন্ত্রাসীরা করেন। এবং আমি সময় নিয়ে সম্মেলনের আগে আপনাদের সঙ্গে দেখা করতে পারিনি তাই দেখা করতে এসেছি। আমি আপনাদের ভোটে জেলা বিএনপির সভাপতি হয়েছি। জেলা বিএনপি আপনাদের সাথে সব সময় থাকবো।
তিনি আরো বলেন,পটুয়াখালী-৩ আসনের জন্য বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য হাসান মামুন আশীর্বাদ হয়ে এসেছেন। তাকে আমরা সামনে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। তার বিকল্প এই জনপদে আর কোন নেতা নেই। গণসংবর্ধনা কর্মসূচিতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ খোরশেদ আলম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহ আলম শানুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির' পটুয়াখালী জেলার নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড.মজিবুর রহমান টোটন, জেলা বিএনপি নেতা মোস্তফা আহম্মেদ পিনু, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাফরুজ্জামান খোকন সহ জেলা উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রমুখ। এরপরে দুপুর ৩ঃ ৩০ মিনিটের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর পুকুর পাড়ে কয়েকটি নারিকেল গাছের চারা রোপন করেন অনুষ্ঠানের অতিথিরা। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে এ গণসংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানরশুরু হয়। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ক্রেস্ট প্রদান করেন উপজেলা বিএনপি সিনিয়ার নেতৃবৃন্দরা।
আকাশজমিন/আরআর