ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

পাবনায় ৭দিন ব্যাপি বৃক্ষমেলা শুরু


  • আপলোড সময় : সোমবার ০৭ জুলাই, ২০২৫ সময় : ৬:১৩ পিএম

পাবনা প্রতিনিধি:

"পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যে পাবনায় ৭ দিন ব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে। সোমবার (০৭ জুলাই) শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে পাবনা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এর আগে সকালে এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়লে সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক ঘুরে মেলা চত্বরে এসে শেষ হয়।


পাবনা বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে উদ্ভোাধনী অনুষ্ঠানে উপস্থিত বিশেষ ছিলেন সিভিল সার্জন আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর পরিচালক, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার। অনুষ্ঠানে পাবনা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ, পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলাসহ বিভিন্ন নার্সারি মালিক, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত দশটা পর্যন্ত মেলা চত্র খোলা থাকবে বলে আয়োজক সুত্রে জানা গেছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর