ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রূপগঞ্জের অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার


  • আপলোড সময় : সোমবার ০৭ জুলাই, ২০২৫ সময় : ৭:১৭ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে  অস্ত্রসহ ৭ জন ডাকাত কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।  গত ৬ জুলাই  ভোর রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চনপাড়া এলাকার আকরাম হোসেন, আইয়ুব আলী, ইসহাক মিয়া, রুবেল মিয়া, ইউনুস আলী, কামাল হোসেন ও রাজু খন্দকার।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সেখানে যৌথবাহিনী অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের সঙ্গে থাকা চাইনিজ কুড়াল, ছুরি, চাপাতি-সহ দেশীয়  ধারালো অস্ত্র জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আরও মামলা রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের কে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা  হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর