ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সেনাবাহিনীর হাতে ছিনতাইকারী আটক


  • আপলোড সময় : সোমবার ০৭ জুলাই, ২০২৫ সময় : ৮:১৬ পিএম

ভৈরব প্রতিনিধি:

সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা ট্রেনের এক যাত্রী তার হাতে থাকা স্মার্টফোন দিয়ে বাহিরের দৃশ্য ধারণের সময় রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা চিহ্নিত ছিনতাইকারী ওই যাত্রীর স্মার্টফোন ছিনিয়ে নেয়।

অভিযুক্ত ছিনতাইকারীর নাম মো: জুয়েল মিয়া (২৫)। সে শহরের কালিপুর উত্তরপাড়ার মৃত হবি মিয়ার ছেলে। এবং ভুক্তভোগী যাত্রীর নাম আতিকুর রহমান।

আজ ৭জুলাই, সোমবার দুপুরে ভৈরব শহরের মনমরা ব্রীজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পরপরই ভুক্তভোগী যাত্রী আতিকুর রহমান  ভৈরব সেনা ক্যাম্পে যোগাযোগ করে সেনাবাহিনীকে বিষয়টি অবগত করেন।

তাৎক্ষণিক সেনাবাহিনীর একটি টহলটিম সাড়াশি অভিযানে নামে। এবং একঘন্টার মধ্যেই মনমরা ব্রীজ এলাকা থেকে ওই চিহ্নিত ছিনতাইকারী জুয়েল মিয়াকে আটক করেন সেনা সদস্যরা। এসময় ভৈরব থানা পুলিশ সেনাবাহিনীর সঙ্গে ছিলেন। পরে আটককৃতকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান সেনাবাহিনী।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর