ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কটিয়াদীতে মাদক-জুয়া বন্ধের দাবীতে মানববন্ধন


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ জুলাই, ২০২৫ সময় : ৭:৪৯ পিএম

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদক ও জুয়া বন্ধের দাবীতে পিপুলিয়া ভূইয়াপাড়া, গোয়াতলা গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পিপুলিয়া ভূইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পিপুলিয়া ভূইয়াপাড়া ও গোয়াতলা এই দুই গ্রামের ৫টি মসজিদের ইমামসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। মাদক ও জুয়া প্রতিরোধে মসজিদের মুসল্লিসহ এলাকাবাসী একাত্মতা প্রকাশ করেন।

 

এতে বক্তব্য রাখেন, মাওলানা হাবিবুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর আলী হোসেন, আলীমুদ্দীন ভূইয়া নান্দু মেম্বার, জামাল মিয়া, গোলাপ মিয়া, আবুল হাসান, মোবারক ভূইয়া, মাওলানা লোকমান হোসেন, মাওলানা আসসাব উদ্দিন, মাওলানা আশিকুর রহমান প্রমূখ।

 

বক্তাগণ বলেন, মাদক ও জুয়া এলাকার যুবকদেরকে ধ্বংস করে ফেলছে। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। মাদক বিক্রি, সেবন ও জুয়া খেলা বন্ধের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

 

রক্তদান সমিতির মুমুরদিয়া ইউনিয়ন শাখার সংগঠক হাসান তারেক বাপ্পী বলেন, যারা মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত আজকের পর থেকে ঐ ব্যক্তি ও তার পরিবারকে সামাজিকভাবে বয়কট ঘোষণা করা হোক। মাদকের সাথে জড়িত ব্যক্তি বা তার পারিবারের যেকোন সামাজিক অনুষ্ঠান বয়কট করতে হবে।

 

উল্লেখ্য, এলাকায় মাদক জুয়া ব্যাপক হারে বেড়ে গেছে। যা নিয়ে অভিভাবকগণ খুবই উদ্বিগ্ন। মাদক ও জুয়ার হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে না পারলে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, জখম, ধর্ষণের মত অপরাধমূলক কর্মকান্ড দিন দিন আরো বেড়ে যাবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর