ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নড়াইলে মাছের ঘেরে নেমে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ০৯ জুলাই, ২০২৫ সময় : ৪:৩৩ পিএম

নড়াইল  প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় মাছের ঘেরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রিয়া খানম (১১) নামে একজন মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাশীপুর ইউনিয়নের বসুপটি গ্রামে এ ঘটনা ঘটে। প্রিয়া খানম উপজেলার বসুপটি গ্রামের রবিউল ইসলামের মেয়ে। সে স্থানীয় সারুলিয়া হাফেজিয়া মাদরাসার ৩য় শ্রেণীর শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, প্রিয়া তার ছোট ভাইসহ বাড়ির পাশের কয়েকজন সমবয়সী শিশুদের সঙ্গে বাড়ির পাশে একটি মাছের ঘেরে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে প্রিয়া পানিতে হাবুডুবু খেতে থাকে। পাশে থাকা অন্য শিশুরা কিছু বুঝে ওঠার আগেই সে পানিতে ডুবে যায়। পরে তারা দ্রæত বিষয়টি প্রিয়ার পরিবারের সদস্যদের জানায়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন দ্রুত  ঘটনাস্থলে গিয়ে প্রিয়াকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে  লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার বিল্লাল আহম্মেদ তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম বিকালে বলেন,আইনগত প্রক্রিয়া শেষে মাদরাসা শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর