ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’র যাত্রা শুরু


  • আপলোড সময় : বুধবার ০৯ জুলাই, ২০২৫ সময় : ৫:২৩ পিএম

শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলা শহরের ৮নং পৌর ওয়ার্ডের দমদমা কালিগঞ্জ এলাকায় ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। স্বেচ্ছাসেবা ও প্রযুক্তিনির্ভর উন্নয়নকে উৎসাহিত করাই এই সংগঠনের মূল লক্ষ্য।

সংস্থাটির কার্যক্রমের মধ্যে- ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান পরিচ্ছন্নতা, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও জনসচেতনতা মূলক কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করা। বর্তমানে ৩০ জন সদস্য স্বপ্রণোদিতভাবে নিজ নিজ এলাকায় কাজ করছেন। সংস্থার উদ্বোধনী দিনে সদস্যদের মাঝে টি-শার্ট বিতরণ ও একটি জামে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। একই দিনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।

প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনায় সংস্থাটি একটি অনলাইন সফটওয়্যার সিস্টেম চালু করতে যাচ্ছে, যেখানে স্বেচ্ছাসেবীদের কার্যক্রম ও তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে। এছাড়া, একটি কলসেন্টার হেল্পলাইন (০৯৬৪৯-২২০০৮৮) চালু করা হয়েছে, যেখানে নির্দিষ্ট ডিপার্টমেন্ট অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও সহায়তা মিলবে। সংস্থাটির প্রতিষ্ঠাতারা জানান, সংস্থার কার্যক্রম আপাতত দমদমা কালিগঞ্জ এলাকায় সীমাবদ্ধ থাকলেও, সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে এর কর্মকান্ড সমগ্র জেলায় সম্প্রসারিত করা হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর