ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

ভালুকায় সিপি বাংলাদেশ-এর বর্জ্য ব্যবস্থাপনায় আসছে বায়োগ্যাস প্ল্যান্ট

ইউএনওর সঙ্গে বৈঠক


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১০ জুলাই, ২০২৫ সময় : ৫:৩৭ পিএম


ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ভালুকা উপজেলার সিপি বাংলাদেশ লিমিটেডের বর্জ্য ব্যবস্থাপনার দুরবস্থার বিষয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আবদুল্লাহ আল মাহমুদ ও সিপি বাংলাদেশ-এর প্রেসিডেন্ট সুচাত সানতিপাদা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে ভালুকায় এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে ইউএনও হাসান মাহমুদ সিপি বাংলাদেশের ভালুকা ইউনিটের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় জনগণের ভোগান্তি ও পরিবেশদূষণের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বিষয়টির দ্রুত ও কার্যকর সমাধানে কোম্পানির সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেন।

 

প্রতিক্রিয়ায় সিপি বাংলাদেশ-এর প্রেসিডেন্ট সুচাত সানতিপাদা ইউএনওকে আশ্বস্ত করেন যে, আগামী ৬০ দিনের মধ্যে প্রতিষ্ঠানটি তাদের সব শেডে আধুনিক বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করবে। এতে করে বর্জ্য থেকে উৎপন্ন হবে জ্বালানি, আর দূষণও কমবে উল্লেখযোগ্যভাবে।

 

তবে তিনি স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ জানান, যেন এই সময়ের মধ্যে কোনও রাজনৈতিক অস্থিরতা বা বাধা সৃষ্টি না হয়, যাতে প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

 

উল্লেখ্য, সিপি বাংলাদেশ-এর ভালুকা শেডগুলোর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভ বিরাজ করছিল। এই উদ্যোগ বাস্তবায়িত হলে সমস্যার স্থায়ী সমাধানের আশা করছেন স্থানীয়রা।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর