ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

ধনু নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ২ লাখ টাকা জরিমানা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১০ জুলাই, ২০২৫ সময় : ৬:১২ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার খালিয়াজুরীতে ধনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেলে উপজেলার পাঁচহাট এলাকায় ধনু নদীতে অভিযান চালায় প্রশাসন। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মো. মবিন মিয়া (২৪) নামের একজনকে আটক করা হয়। সেই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

 পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দুই লাখ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এ. কাদের। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) এম.এ. কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। মবিন মিয়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার নয়ানগর গ্রামের মো. গোলাপ ব্যাপারীর ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র খালিয়াজুরী উপজেলার পাঁচহাট এলাকায় ধনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব আর নদীপাড়ের শত শত পরিবার পড়ছে ভাঙন ঝুঁকিতে। স্থানীয় জনগণের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এম.এ. কাদের। এসময় তার সঙ্গে লেপসিয়া নৌ-পুলিশের কয়েকজন সদস্য ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) এম.এ. কাদের বলেন, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর