রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
এশিয়ান টেলিভিশনের সাবেক রূপগঞ্জ প্রতিনিধি ও রূপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি জিএম শহীদ(৬০) জটিল রোগে আক্রান্ত হয়ে আজ ১০ জুলাই বৃহস্পতিবার ভোরে রূপগঞ্জের তারাবো পৌরসভার হাটিপাড়া এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি-ওয়াইন্না ইলাইহী রাজিউন) ।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর তারাবো পৌর মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
আকাশজমিন/আরআর