ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যা মামলার দুই আসামি গ্রেফতার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১০ জুলাই, ২০২৫ সময় : ৬:৩৪ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার ব্যবসায়ী মামুন ভুঁইয়া(৩৫) হত্যা মামলার প্রধান আসামী জাহিদুল ইসলাম বাবু(২৩) ও রাসেল ফকিরকে(২৫) গ্রেফতার করা হয়েছে।

 

 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে আজ ১০জুলাই বৃহস্পতিবার ভোরে শরিয়তপুর জেলা সদর থেকে জাহিদুল ইসলাম বাবুকে ও গত ৯ জুলাই ভোরে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার রেলস্টেশন এলাকা থেকে রাসেল ফকিরকে গ্রেফতার করে। জাহিদুল ইসলাম বাবুর বাড়ি ভুলতা মাঝিপাড়া ও রাসেল ফকিরের বাড়ি গোলাকান্দাইল এলাকায়।

 

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ব্যবসায়ী মামুন হত্যার ঘটনায় তার ভাই বাদল ভুঁইয়া বাদী হয়ে ১৬জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১২জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামী জাহিদুল ইসলাম বাবু ও রাসেল ফকিরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। 

 

উল্লেখ্য গত ১০ জুন মাঝিপাড়া গ্রামের আব্দুল মান্নান ভুঁইয়ার ছেলে ব্যবসায়ী মামুন ভুঁইয়াকে(৩৫) দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর