ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রায়গঞ্জে এক রাতে দুই বাড়ির ১০ গরু চুরি


  • আপলোড সময় : শনিবার ১২ জুলাই, ২০২৫ সময় : ৫:০০ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক রাতে দুই বাড়ির গোয়াল ঘর থেকে ১০টি গরু চুরি হয়। যার বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা। শনিবার (১২ জুলাই) ভোরে এ ঘটনাটি ঘটে, রায়গঞ্জ উপজেলার ব্রক্ষগাছা ইউনিয়নের কয়রা ও এলাঙ্গী গ্রামে। কয়রা গ্রামের শফিকুল ইসলামের বাড়ি থেকে ৬টি এবং এলাঙ্গী গ্রামের আব্দুস সামাদের বাড়ি থেকে ৪টি গরু চুরি করে চোরের দল।

ভুক্তভোগী শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে গরুগুলো গোয়ালে রেখে ঘুমিয়ে পড়ি শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পাই গোয়ালের দরজার তালা ভাঙা ও দরজা খোলা। গিয়ে দেখি ভিতরে কোন গরু নেই। ধারণা করা হচ্ছে শনিবার ভোরের ‌দি‌কে এই চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরুর বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।

অপরদিকে ভুক্তভোগী আব্দুস সামাদ বলেন, শুক্রবার রাতের কোনো এক সময় গোয়াল ঘরের তালা ভেঙে চোরেরা ৪টি গরু নিয়ে গেছে। শনিবার সকালে ঘুম থেকে ওঠার পর আমরা বিষয়টি বুঝ‌তে  পা‌রি।

রায়গঞ্জ থানার (ওসি) এস. এম মাসুদ রানা বলেন, সংবাদ পেয়ে শনিবার দুপুরে দুটি ঘটনাস্থলই পরিদর্শন করেছি। চুরি হওয়া গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্তদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর