সিরাজগঞ্জ প্রতিনিধি / : 252
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক রাতে দুই বাড়ির গোয়াল ঘর থেকে ১০টি গরু চুরি হয়। যার বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা। শনিবার (১২ জুলাই) ভোরে এ ঘটনাটি ঘটে, রায়গঞ্জ উপজেলার ব্রক্ষগাছা ইউনিয়নের কয়রা ও এলাঙ্গী গ্রামে। কয়রা গ্রামের শফিকুল ইসলামের বাড়ি থেকে ৬টি এবং এলাঙ্গী গ্রামের আব্দুস সামাদের বাড়ি থেকে ৪টি গরু চুরি করে চোরের দল।
ভুক্তভোগী শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে গরুগুলো গোয়ালে রেখে ঘুমিয়ে পড়ি শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পাই গোয়ালের দরজার তালা ভাঙা ও দরজা খোলা। গিয়ে দেখি ভিতরে কোন গরু নেই। ধারণা করা হচ্ছে শনিবার ভোরের দিকে এই চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরুর বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।
অপরদিকে
ভুক্তভোগী আব্দুস সামাদ বলেন, শুক্রবার রাতের কোনো এক সময় গোয়াল ঘরের তালা ভেঙে চোরেরা
৪টি গরু নিয়ে গেছে। শনিবার সকালে ঘুম থেকে ওঠার পর আমরা বিষয়টি বুঝতে পারি।
রায়গঞ্জ
থানার (ওসি) এস. এম মাসুদ রানা বলেন, সংবাদ পেয়ে শনিবার দুপুরে দুটি ঘটনাস্থলই পরিদর্শন
করেছি। চুরি হওয়া গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্তদের মামলা করার পরামর্শ
দেওয়া হয়েছে।
আকাশজমিন/আরআর