ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নেত্রকোণায় খাদ্যগুদামে মজুতে গরমিল, কর্মকর্তা প্রত্যাহার


  • আপলোড সময় : শনিবার ১২ জুলাই, ২০২৫ সময় : ৬:০৭ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার বারহাট্টায় সরকারি খাদ্যগুদামে ধান-চালের মজুতে গরমিল থাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১২ জুলাই) জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. মোয়েতাছেমুর রহমান তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে ২৯ জুন বারহাট্টা সদর খাদ্যগুদাম পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান। পরিদর্শনকালে নির্দিষ্ট পরিমাণের চেয়ে টন ৪৪০ কেজি ধান বেশি পাওয়া যায়। সেই সঙ্গে হাজার ৪৬৭টি খালি বস্তা কম পাওয়া যায়। সেই অনুযায়ী খাদ্য বিভাগে প্রতিবেদন পাঠানো হয়।

 খাদ্য বিভাগের সূত্রমতে, পরিদর্শন প্রতিবেদনে এমন গরমিল পাওয়ার পর সংশ্লিষ্ট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) হুমায়ুন কবিরকে প্রত্যাহার করে খাদ্য বিভাগ।  বিষয়ে জানতে হুমায়ুন কবিরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

জেলা খাদ্যনিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমান বলেন, ‘অতিরিক্ত ধান গুদামে জমা আর খালি বস্তা কম থাকার কারণে ইতিমধ্যে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর