ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নাশকতা মামলায় এডিশনাল এসপির ভাই নুরুল গ্রেফতার


  • আপলোড সময় : রবিবার ১৩ জুলাই, ২০২৫ সময় : ৬:২১ পিএম

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পতিত ফ্যাসিস্ট আওয়ামিলীগের সরকারের সময়কালে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী ও সাধারন নাগরিকদের ওপর অত্যাচারকারী এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী উপজেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, আওয়ামীলীগ সরকারের সময়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত, সাধারণ জনগণের ওপর নির্যাতনকারী ভূরুঙ্গামারী শিলখুড়ি ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি, ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ইউনিয়ন সভাপতি, ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সহযোগী দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ নুরুল ইসলাম (৪৬)–কে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে আসলে ছাত্র-জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়।

গ্রেফতারকৃত নুরুল ইসলামের বাবা ছিলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস আলী, যিনি একসময় ইউপি ওয়ার্ড সদস্য এবং সাবরেজিস্টার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বোন মোছাঃ সুলতানা রাজিয়া রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) হিসেবে দায়িত্ব পালন করছেন। নুরুল ইসলামের মেয়ে ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে নাশকতা সংক্রান্ত মামলা ও অভিযোগ রয়েছে। তাকে শনিবার (১২ জুলাই) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানান তিনি।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর