ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ২ আসামি গ্রেফতার


  • আপলোড সময় : সোমবার ১৪ জুলাই, ২০২৫ সময় : ৪:১৪ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে নৃত্যশিল্পীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এজাহার ভুক্ত আসামি কফিল উদ্দিন ও এনামুল হক কে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ। রোববার (১৩ জুলাই) রাত সাড়ে নয় টার  সময় তথ্য প্রযুক্তির সহায়তায় বগুড়ার শাহজাহানপুর থানা এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়।

এ মামলার অপর আসামী রফিকুল ইসলাম কে ঘটনার পরদিনই পুলিশ আটক করে জেলহাজতে পাঠায়। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে গত ১৫ মে বগুড়ার শেরপুর এলাকা থেকে ভুক্তভোগী শিল্পী (২০) কে তাড়াশে নিয়ে যায় অভিযুক্তরা।

পরে রানীরহাট উচ্চ বিদ্যালয়-সংলগ্ন এলাকায় তাকে সংঘবদ্ধ  ধর্ষণ করেন মো. কফিল উদ্দিন, রফিকুল ইসলাম, এনামুল হক এনাসহ আরো ২ জন। এ ঘটনায় ওই শিল্পী (২০) বাদী হয়ে গত ১৬ মে তাড়াশ উপজেলার চককলামুলা গ্রামের বাসিন্দা জহুরুল ইসলামের ছেলে কফিল উদ্দিন (২৫),  বগুড়ার শেরপুর উপজেলার রানীর হাট দেওড়া পাড়া গ্রামের বাসিন্দা মৃত: গোলাম হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪৪) ও একই গ্রামের হেদু প্রামাণিকের ছেলে এনামুল হক এনা (২৫) সহ অজ্ঞাতনামা আরো দুজন কে আসামী করে তাড়াশ থানায় মামলা করেন।

এ ঘটনায় দেশের শীর্ষ স্থানীয় মিডিয়াগুলো আলোড়ন তোলে। মামলার পরপরই আসামী মো. রফিকুল ইসলাম কে পুলিশ গ্রেফতার করে। অপর আসামীরা পলাতক থাকায় তাদের ধরতে পুলিশ তৎপরতা চালায়। আজ উল্লেখিত দুই আসামি কে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, গ্রেফতারকৃতদের কে তথ্য প্রযুক্তির সহায়তায় আটক করা হয়েছে। মামলাটি তদন্তসহ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর