ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সিরাজগঞ্জের তাড়াশে সেলুনকর্মীর মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : সোমবার ১৪ জুলাই, ২০২৫ সময় : ৪:১৯ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে শান্ত (২০) নামের এক সেলুনকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান। সোমবার (১৪ জুলাই) সকালে এ ঘটনাটি ঘটে, তাড়াশ উপ‌জেলার ঈশ্বরপুর গ্রামে তার নিজ বা‌ড়ি‌তে।

সে উপজেলার ঈশ্বরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। প্রতিবেশীরা জানান, সেলুনকর্মী শান্ত রাতে তার নিজ ঘরে শুয়ে ছিল। সকাল সাড়ে আটটার দিকে বাড়ির লোকজন ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরে দরজা ভেঙ্গে দেখতে পান শান্তর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা কেউ নিশ্চিত করতে পারেননি।

খবর পেয়ে তাড়াশ থানার উপ পরিদর্শক মো: শিমুল প্রামানিক ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনুগ ব্যবস্থা নেয়া হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর