ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

ভৈরবে বাস চাপায় বিভাটেকের চালক ও যাত্রী নিহত, আহত ২


  • আপলোড সময় : সোমবার ১৪ জুলাই, ২০২৫ সময় : ৪:২৮ পিএম

ভৈরব প্রতিনিধি:

ময়মনসিংহগামী শ্যামল ছায়া পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় বিভাটেক চালক কাইয়ুম মিয়া (২৯) ও যাত্রী জুয়েল মিয়া (৪৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছে। যাত্রী জুয়েল মিয়া ঘটনাস্থলেই মারাযায় এবং আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এবং উন্নত চিকিৎসার জন্য চালক কাইয়ুম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে সে মারা যায়।

নিহত যাত্রী উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি এলাকার মৃত জালাল মিয়ার ছেলে। পেশায় একজন নির্মাণ শ্রমিক। এবং বিভাটেক চালক কাইয়ুম মিয়া শুম্ভপুর শান্তি পাড়ার হোসেন আলীর ছেলে। আজ ১৪জুলাই, সোমবার উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাচর এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহের উদ্দেশ্যে ভৈরব বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যায় শ্যামল ছায়া পরিবহনের যাত্রীবাহী বাসটি। এসময় ভৈরব  কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের উপজেলার পানাউল্লারচ এলাকায় পৌঁছে  ব্যাটারি চালিত একটিনবিভাটেককে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই বিভাটেকের যাত্রী জুয়েল মিয়ার মৃত্যু হয়। এসময় বিভাটেকের চালকসহ ৩জনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চালক কাইয়ুম মিয়াকে ঢাকা নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় নিহত চালক ও যাত্রীর পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

 এ বিষয়ে হাইওয়ে থানার এসআই রোকনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় একজনেরনমরদেহ উদ্ধার করি। এবং ঢাকা নেয়ার পথে চালক মারা যায়। তিনি বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।  নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর