ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নেত্রকোনায় কোরআন শরীফ অবমাননা ॥ নারী গ্রেপ্তার


  • আপলোড সময় : সোমবার ১৪ জুলাই, ২০২৫ সময় : ৬:৪১ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর বাজার এলাকার দুই নারীসহ কয়েক ব্যক্তির বিরুদ্ধে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে ওঠেছে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ রবিবার রাতে নাজমা আক্তার (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে। এছাড়া আরও তিনজন পলাতক রয়েছেন। গত শনিবার রাতে বাজারের একটি মাছের আড়তে কোরআন শরীফ অবমাননার ঘটনাটি ঘটে।

জানা গেছে, সিংধা ইউনিয়নের চন্দ্রপুর বাজার এলাকায় এক পাগলবেশী ব্যক্তি অবস্থান করছিলেন। তিনি কোরআন শরীফ চাইলে জয়কৃষ্ণনগর গ্রামের মাছ ব্যবসায়ী হাবিবুর রহমান চন্দ্রপুর বাজারের মসজিদ থেকে একটি কোরআন শরীফ এনে তার হাতে দেন। তখন পাগলবেশী লোকটি কোরআন শরীফ অবমাননার মতো জঘন্য ঘটনা ঘটান। এ সময় সেখানে নাজমা আক্তার, নাজমার মা বেগম ও হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় ধর্মপ্রাণ ব্যক্তিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয় মুসুল্লিরা চন্দ্রপুর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ওই পাগলবেশী কোরআন অবমাননাকারী এবং ঘটনাস্থলে উপস্থিত থেকেও প্রতিবাদ না করায় নাজমা আক্তার, তার মা বেগম ও হাবিবুর রহমানের বিচার দাবি করেন। রবিবার রাতে জীবনপুর গ্রামের তরিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ রাতেই নাজমাকে গ্রেপ্তার করে।

পাগলবেশী লোকসহ অন্যরা পালয়ে যান। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান জানান, ‘এ ব্যাপারে মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাছাড়া ওই পাগলবেশী লোকটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর