ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

বছ‌রের শেষ নাগাদ তিস্তা মহাপ‌রিকল্পনা নিয়ে সুখবর


  • আপলোড সময় : মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ সময় : ৫:৫১ পিএম

কু‌ড়িগ্রাম প্রতিনিধি

অন্তর্ববর্তী সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘ এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নি‌য়ে একটা চূড়ান্ত সুখবর দি‌য়ে যে‌তে পারবো । এরই মধ্যে গণশুনানীর মাধ‌্যমে তিস্তা তীরবর্তী মানু‌ষের মতামত নি‌য়ে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন করা হয়েছে।’ আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপু‌রে কু‌ড়িগ্রা‌মের রাজারহা‌টে তিস্তার বাম তীর প‌রিদর্শনে গি‌য়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তিস্তা চু‌ক্তির প্রসঙ্গ টে‌নে রেজওয়ানা ব‌লেন, ‘ ২০১১ সালে সরকা‌রি পর্যায় থে‌কে তিস্তা চু‌ক্তির ব‌্যাপা‌রে কাজ করা হ‌য়ে‌ছিল। ত‌বে সেই চু‌ক্তিটা এখনও স্বাক্ষর করা যায়‌নি। সেই কাজ এখনও চলমান আ‌ছে।’ তিস্তা মহাপ‌রিকল্পনা বাস্তায়ন প্রস‌ঙ্গে উপদেষ্টা বলেন,’ তিস্তা নদীর যে গ‌তি প্রকৃ‌তি তা অ‌নেটাই আমা‌দের ওপর নির্ভর ক‌রে না, নির্ভর ক‌রে উজা‌নের দে‌শের ওপর। তিস্তা যে‌হেতু আমা‌দেরও, ভা‌টির দে‌শের জনগণ হি‌সে‌বে, এই জনপ‌দের মানু‌ষ হি‌সেবে আমা‌দেরও একটা অ‌ধিকার আ‌ছে। আমা‌দের দে‌শের একটা অ‌ধিকার আ‌ছে। সেটা আমরা কীভা‌বে সুর‌ক্ষিত রাখ‌তে পা‌রি এজন‌্য ২০১৬ সা‌লে চীনের সা‌থে একটা স্মারক হয়ে‌ছিল। কিন্তু সেটাও বে‌শিদূর আগায়‌নি।

তিস্তা মহাপ‌রিকল্পনার সু সংবাদ দি‌য়ে উপ‌দেষ্টা ব‌লেন,  ‘আমরা তিস্তা নি‌য়ে গণশুনানী ক‌রে‌ছি। জনগ‌ণের মতামত স‌ন্নি‌বে‌শিত  ক‌রে প‌রিকল্পনা তৈ‌রি ক‌রে সরকা‌রের অন‌্য দুটা যে পর্যায় আ‌ছে তার এক‌টিতে দেওয়া হ‌য়ে‌ছে। তারা এখন অন‌্যটি‌তে পা‌ঠি‌য়ে দেবেন। তারা অ‌ক্টোব‌রের দি‌কে একটা ডিজাইন দে‌বে। তারপর কী প‌রিমাণ টাকা লাগ‌বে, কেমন সময় লাগ‌বে এসব নি‌য়ে দুই দে‌শের ম‌ধ্যে দর কষাক‌ষি হ‌বে,কথা হ‌বে। তারপর তিস্তা মহাপ‌রিকল্পনার একটা চু‌ক্তি আশা ক‌রি ক‌রে যে‌তে পা‌রি।

তিস্তা তীরবর্তী বা‌সিন্দা‌দের স্থায়ী বাঁ‌ধের দা‌বির প্রেক্ষি‌তে রিজওয়ানা ব‌লেন, ‘ আমাদের দেড় বছ‌রের সরকা‌রের কা‌ছে য‌দি এতো‌কিছু চান তাহ‌লে কীভা‌বে গ‌বে! য‌দি স্থায়ী বাঁধ হয়ও তবুও তো শেষ কর‌তে ৩ থে‌কে ৫ বছর সময় লাগ‌বে। আপাতত বিপদটা কাটাবার জন‌্য আমরা এই কাজটা (চলমান প্রকল্প) শুরু ক‌রে‌ছি। এবং কা‌জের প্রত্যেকটা পর্যা‌য়ে আমরা স্থানীয় মানুষ‌দের সম্পৃক্ত কর‌ছি যা‌তে অ‌নিয়ম না হয়, ঠিকভা‌বে যা‌তে কাজটা হয়।

উপ‌দেষ্টার তিস্তা তীর প‌রিদর্শনকা‌লে উপস্থিত ছিলেন কু‌ড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পু‌লিশ সুপার মাহফুজুর রহমান, পা‌নি উন্নয়ন বো‌র্ডের নির্বাহী প্রকৌশলী রা‌কিবুল হাসানসহ স্থানীয় প্রশাস‌নের কর্মচারীরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তর শেষে উপদেষ্টা রিজওয়ানা হাসান চৌধুরী সড়ক পথে কুড়িগ্রাম ত‌্যাগ ক‌রেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর