ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সাতক্ষীরার আশাশুনিতে বৃষ্টির পানি সংরক্ষণে ট্যাংকি বিতরণ


  • আপলোড সময় : বুধবার ১৬ জুলাই, ২০২৫ সময় : ৪:১৫ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার আশাশুনিতে সুপেয় পানির সংকট নিরসনের লক্ষ্যে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংকি বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) উপজেলার চাপড়ার মরিচ্চাপ রিভার ভিউ কেওড়া পার্কে নেটজ্ বাংলাদেশ এর সহায়তায় গবেষণা প্রতিষ্ঠান বারসিক বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ (পরিবেশ) প্রকল্পের আওতায় এসব পানির ট্যাংকি বিতরণ করে।আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে ট্যাংকগুলো হস্তান্তর করেন।


এসময় বারসিকের উপজেলা সমন্বয়কারী আসাদুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. মাসুম বিল্লাহ, আশাশুনি সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শরিতুল্যাহ, ইউপি সদস্য মো. শাহিনুর আলম শাহিন, ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল, ইউপি সদস্য তপন সরকার, ইউপি সদস্য (সংরক্ষিত) মোছা. ময়না খাতুন, আশাশুনি প্রেস ক্লাবে সাবেক সভাপতি জিএম মুজিবর রহমান, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দিন, আইডিয়াল কর্মকর্তা সুব্রত বাছাড় প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, পরিবেশ প্রকল্পের আওতায় আশাশুনি শ্যামনগর উপজেলার ৮টি ইউনিয়নের সিএসও সদস্যদের মাঝে এক হাজার লিটারের ৫৯৭টি এবং হাজার লিটারের ২টি পানির ট্যাংকি পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর