ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নড়াইলে জমি-জমা নিয়ে দ্বন্দ্বে বৃদ্ধকে কুপিয়ে হত্যা


  • আপলোড সময় : বুধবার ১৬ জুলাই, ২০২৫ সময় : ৫:২৯ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় জমে জমা নিয়ে দ্বন্দ্বের জেরে জাহাঙ্গীর শেখ (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় তার ছেলে নাহিদ শেখ আহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বাহিপাড়া গ্রামের আইয়ুব মোল্যার ভাটার পাশে ঘটনা ঘটে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জাহাঙ্গীর শেখ উপজেলার বাহিরপাড়া গ্রামের মৃত মজিদ শেখের ছেলে। আহত নাহিদ শেখ নিহত জাহাঙ্গীর শেখের ছেলে। পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাহিরপাড়া গ্রামের কাওছার শেখ জাহাঙ্গীর শেখের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।


নিয়ে একাধিকবার দু'পক্ষ শালিশ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে নিহত জাহাঙ্গীর শেখ তার ছেলে নাহিদ শেখ জমির আইল (জমির সিমানা নির্ধারণের জন্য বাধ) কাটছিলেন এসময় কাউসার শেখ পক্ষের কয়েকজন জাহাঙ্গীর নাহিদ শেখকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে জাহাঙ্গীর বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান। আহত নাহিদ শেখকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে অন্যত্র নেয়ার পরামর্শ দেন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া হত্যার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর