ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

জামায়াত শহীদ জিয়ার দল বিএনপিকে ঘায়েল করতে উঠে পরে লেগেছে: টুকু


  • আপলোড সময় : বুধবার ১৬ জুলাই, ২০২৫ সময় : ৯:৩৯ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান এর সভাপ‌তি‌ত্বে ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ভিপি শামীম খান ও আবু সাইদ সুইট এর পরিচালনায় এক মতবিনিময় সভা অনু‌ষ্ঠিত হয়। উক্ত সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,‍ “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি জামায়াতের কৃতজ্ঞ থাকা উচিৎ। তার কারণেই জামায়াত আজ রাজনীতি করার সুযোগ পেয়েছে। জামায়াতের কোনো কৃতজ্ঞতা নেই, তারা শহীদ জিয়ার দল বিএনপিকে ঘায়েল করতে উঠে পরে লেগেছে, নতুন করে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বিএনপি এ দেশের মানুষের ভালোবাসার দল।

বুধবার (১৬ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। টুকু আরও বলেন, “গত ১৭ বছর বিএনপি ও তার সব অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনেক জেল জুলুম নির্যাতন সহ্য করেছে। কেউ কেউ ব্যবসা-বাণিজ্য হারিয়েছেন। চাকরি থেকে বঞ্চিত হয়ে বারবার জেল খেটেও বিএনপি ছাড়েনি নেতাকর্মীরা। সামনে বিএনপির তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যন্ত কমিটি হবে। কমিটিতে ত্যাগীরা আগে মূল্যায়িত হবেন। কোনো ক্রমেই হাইব্রিডরা যেনো পদ না পান সেদিকে ত্যাগীদের সজাগ থাকতে হবে।  উক্ত মত‌বি‌নিময় সভায় চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, “আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না। জনগণ বিএনপির পক্ষে। তারা জানে এ দেশকে রক্ষা করতে হলে বিএনপির প্রয়োজন। বিএনপি বারবার এ দেশকে রক্ষা করেছে। দেশ নিয়ে আবারো ষড়যন্ত্র চলছে। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। সব ষড়যন্ত্র এ দেশের জনগণ প্রতিহত করবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উল্লাপাড়া সলংগা আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য এম আকবর আলী, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা, গোলাম সরোয়ার, রুমানা মোর্শেদ কনকচাঁপা, সলংগা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার ও সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মো. রফিকুল ইসলাম।

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর