ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ভৈরবে এনসিপি'র মহাসড়ক ব্লকেড


  • আপলোড সময় : বুধবার ১৬ জুলাই, ২০২৫ সময় : ৯:৪১ পিএম

ভৈরব প্রতিনিধি:

গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার ঘটনার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে ব্লকেড দেয় বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী এনসিপি নেতাকর্মীরা। আজ বুধবার সন্ধ্যায় এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ভৈরব দুর্জয় মোড়ে সন্ধ্যা ৭টায় ব্লকেড দেয় এবং সাড়ে ৭টায় ব্লকেড খুলে দেন।

এ বিক্ষোভের নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভৈরবের মুখ্য সমন্বয়ক শরীফুল হক জয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি'র) ভৈরব উপজেলা কমিটির আহবায়ক মোহাম্মদ কাইজার, সদস্য সচিব মোহাম্মদ সোহেল, মুখপাত্র মেহেদী হাসানসহ দলটির সদস্য  আরকে রিসান কবির, ইফতি শিকদার শাহরুখ প্রমুখ। এসময় তারা নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয় এবং গোপালগঞ্জে এনসিপি'র নেতাকর্মীদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর